আকাঙ্খা | বাংলা কবিতা | তাছনীম বিন আহসান

Share:
আকাঙ্খা

- তাছনীম বিন আহসান


তুই কি শুধু ঐ পারের বাসিন্দা হয়ে থাকবি ,
এই পাড়ে ভালোবাসার বার্তা নিয়ে কবে আসবি !

তোকে কাছে পেতে পর করেছি কত প্রিয় অভ্যেস ,
কত স্বপ্নের দিয়েছি কবর আশা করেছি নিঃশ্বেষ !

তোর এলো চুলের সুবাস নিতে
রাঙা ঠোটের হাসি দেখতে
চুড়ি ভর্তি হাতের ছোয়া মাখতে
তোকে প্রিয় নাম ধরে ডাকতে

অপেক্ষা করছি যেন কত যুগ মহাকাল থেকে ,
বেঁচে আছি শুধু দু'চোখে তোর স্বপ্ন এঁকে !

আধার ভেঙ্গে আসবি কবে হয়ে মিষ্টি চাঁদ ,
মুক্ত আমায় করবি কবে ভেঙ্গে নিরাশার ফাঁদ ।!!


#তাছনীম


কোন মন্তব্য নেই