আশ্চর্য | তাছনীম বিন আহসান

Share:
আশ্চর্য
- তাছনীম বিন আহসান

কত শত ভাবের বিনিময় হয়েছে,
হয়েছে পথ চলা বহুদুর,
আর হাসি তামাসায় কেটে গেছে কত সমুধুর সময়,
কতইনা কথা হয়েছে চাঁদ তারা কিংবা জোনাকীর ঝিলিমিলি আলো নিয়ে,
কথা হয়েছে রাত থেকে ভোর কিংবা ধুসর বিকেল নিয়েও,
কিন্তু কি আশ্চর্য দেখো;
আসল কথাটাই বলা হয়নি কখনো........!


#তাছনীম


কোন মন্তব্য নেই