বৃষ্টি বালিকা | বাংলা কবিতা | তাছনীম বিন আহসান

Share:
বৃষ্টি বালিকা
- তাছনীম বিন আহসান

ঝুম বৃষ্টি শেষে অসহ্য শান্ত প্রকৃতি
অবাক লাগে,
ঐ শান্ত স্নিগ্ধতার আড়ালে লুকানো ঝড় কিংবা বর্ষণ
কেউ খোঁজে না...
অনেক কান্না শেষে বালিকার গোলাপি গাল
অবাক লাগে,
লাল চোখ কিংবা গালের চিন্তা থেকে বেরিয়ে কেউ
মন বোঝে না...


#তাছনীম

কোন মন্তব্য নেই