পথহিনতা | তাছনীম বিন আহসান

Share:
এই একাকী পথ চলাটা খুব ভালো লাগে আমার ।

শুধু চলা ।


একাকী বিরামহীন চলা অজানা গন্তব্বের দিকে ।


যে পথে শুকনো পাতারা গালিচার মত অভ্যর্থনার উপকরণ ।


যে পথ গভীর আকাঙ্খায় চেয়ে থাকে পথিকের অপেক্ষায় ।


যে পথ বলতে পারেনা তার কথা শুধু একজন শ্রোতার অভাবে ।


সে পথে আমি চলতে ভালবাসি ।


তার সাথে আমি বলি আমার মনের কথা ।


তার কাছে আমি শুনি তার একাকিত্তের ব্যাথা ।


আমার শুধু একটাই ব্যাথা ।


পথহিনতা।

কোন মন্তব্য নেই